পংকজ চন্দ্র শীলের কবিতা
- পঙ্কজ শীল - তুমিই তুমি
ঘড়ির কাটা ঘুরে ঘুরে ফিরে এলো
বই পড়ছি কিন্ত পড়ছিনা
অতঃপর;
গভীর রাত হোলো ঘুমোচ্ছি কিন্ত ঘুমোচ্ছিনা
আজানের -আওয়াজে জাগি-
ভোরের বাতাসে কুয়াশা গায়ে মেখে মেখে
হাটছিই...হাটছিই, পা দুটো গব্যন্ত স্হান ছাড়িয়ে গেলো
কিন্ত;
তোমাকেই ভাবছি,শুধু তোমাকেই -
যদি কোন এক চন্দ্রিমার রাতে দেখা হতো...
তোমার উরুতে মাথা শুতাম
সারাক্ষন তোমায় স্পর্শ করতাম
নীল টিপ দিতাম তোমার কপালে
আর; আর...
তোমায় শুনাতাম
সেই বারোটি বসন্তরের পর রচিত,
প্রেমের অমর কবিতাখানি।
আর সেই কবিতায় শুধু তুমি
শুধু তুমিই তুমি
১২.১২.২০১৬ খ্রি.
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।